অভিজ্ঞতা ছাড়াই ২৮ হাজার টাকা বেতনে আইএফআইসি ব্যাংকে চাকরি
Bangla Times Desk:
আইএফআইসি ব্যাংক লিমিটেড তাদের লেনদেন শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম- ট্রেইনি অ্যাসিসট্যান্ট অফিসার
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
আবেদন যোগ্যতা
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস।
একাডেমিক পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা ৩০ বছর।
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
চাপ সামলে কাজ করায় আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ
বেতন ২৮৩৭০ টাকা
একবছর পর ব্যাংক নীতিমালা অনুসারে ৩৫,৯৯৯ টাকা
কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://career.ificbankbd.com/ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
১০ জুলাই, ২০২১ পর্যন্ত




