অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড
বাংলা টাইমস ডেস্ক:
বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেয় থাইল্যান্ড। অর্থাৎ, এসব দেশের পর্যটকদের ভ্রমণের আগে থেকে ভিসার আবেদন করতে হয় না। এত দিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন। তবে এবার তা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার।
তিনি আরও বলেন, শুধু অন-অ্যারাইভাল ভিসাই নয়, অন্যান্য ভিসাও আরও কঠোরভাবে যাচাই করা হবে। ভিসা নিয়ে কেউ যে উদ্দেশ্যে দেশে প্রবেশ করছেন, বাস্তবে সেই উদ্দেশ্যই পূরণ করছেন কি না, তা নিশ্চিত করতে চায় সরকার।
ছুটি কাটানোর জন্য বিশ্বের পর্যটকদের কাছে থাইল্যান্ড অন্যতম জনপ্রিয় গন্তব্য। সারা বছরই দেশটিতে বিদেশি পর্যটকদের ভিড় থাকে। তবে সাম্প্রতিক কিছু কড়াকড়ির কারণে দেশটিতে পর্যটক আগমন কিছুটা কমেছে
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত দেশটিতে প্রায় ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪৩ শতাংশ কম।



