৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

বাংলা টাইমস ডেস্ক:

চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার এ বিবৃতি তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের ভিসা দেবে না। এ ছাড়া আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত করে দেবে।

হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়েছে।

স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সব সময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভিসাব্যবস্থার অপব্যবহার করা যাবে না।

নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। সরকার মনে করছে, এতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠবে।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

Share This:
You might also like