১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট নিয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে ড্রেজকন বাংলাদেশের বৈঠক

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬: দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে ড্রেজকন বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে বাস্তবায়নাধীন ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট প্রকল্প নিয়ে চীনা একটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে ড্রেজকন বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ড্রেজকন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরসহ ম্যানেজমেন্ট টিম এবং চীনা কোম্পানির প্রতিনিধি দলের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের কারিগরি বিষয়, EPC (Engineering, Procurement & Construction) কার্যক্রম, আধুনিক প্রযুক্তি, সৌরবিদ্যুৎ সরঞ্জাম সরবরাহ এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে প্রকল্পের জন্য প্রয়োজনীয় সৌর প্যানেল, ইনভার্টার, মাউন্টিং সিস্টেম, ট্রান্সফরমারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের মান, সক্ষমতা, সরবরাহ ও ইনস্টলেশন বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে ড্রেজকন বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্পের সার্বিক পরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। চীনা প্রতিনিধি দলও প্রকল্পটি বাস্তবায়নে তাদের কারিগরি সক্ষমতা, EPC সহযোগিতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

ড্রেজকন বাংলাদেশ লিমিটেডের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের কারিগরি ও ব্যবসায়িক সহযোগিতা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ড্রেজকন বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This:
You might also like