১০ রানে ৪ উইকেট হারালো নিউজিল্যান্ড

Bangla Times News Desk:

টাইগারদের তিন স্পিনারের সামনে নিউজিল্যান্ডের টপ অর্ডার দাঁড়াতেই পারল না! চতুর্থ ওভারে গ্র্যান্ডহোমকে আউট করার দুই বল পর আবারও উইকেটের দেখা পেলেন নাসুম। ৬ বলে ২ রান করা ব্লান্ডেলও তার আর্ম বলে বোল্ড আউট হন। আর এতেই ৫ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০ রান।

পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে নেই সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সুযোগ পাননি সৌম্য সরকার।

একাদশে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ওপেনিংয়ে লিটন কুমার দাসের সঙ্গে আছেন মোহাম্মদ নাঈম শেখ।

Share This:
You might also like