স্ত্রীর কথা মতো চলছিল না, জামাইকে ‘ছুরি মেরে’ শিক্ষা দিল শ্বশুর

Bangla News: ভারতের পশ্চিমবংগ রাজ্যের  মালদার চাঁদপুরের বাসিন্দা সেরাজুল আলির সঙ্গে বছর তিনেক ধরেই তার স্ত্রী সুলেখা খাতুনের ঝগড়া চলছিল। পরিবারের দাবি স্ত্রীর জন্য আলাদ ঘরও করে দেওয়া হয়েছিল। তারপরেও সমস্যা মেটেনি। পারিবারিক অশান্তির জেরে বছর দুয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকা শুরু করেন সুলেখা।

এদিকে এই দাম্পত্য কলহ নিয়ে মামলাও হয়েছে। এসবের মধ্যেই শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন সেরাজুল। সেই সময় অভিযোগ তার শ্বশুর, শ্যালক ও অন্য একজন যুবক তাকে পেছন থেকে চেপে ধরে। এরপর তাকে মেরে ফেলার চেষ্টা হয় বলে অভিযোগ। সেরাজুলের শ্বশুর তার কপালে ছুরি দিয়ে আঘাত করে বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল। তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

সেরাজুলের ভাই এস্তাব আলি বলেন,  হোয়াটস অ্যাপের মাধ্যমে দাদাকে তার স্ত্রী হুমকি দিত। রাতে বাড়ি ফেরার সময় দাদাকে তার শ্বশুর ও শ্যালক মেরে ফেলার চেষ্টা করেছিল। কেন সে বউয়ের কথা শোনেনা, মা বাবার সঙ্গে ঝগড়া করে না সেকারণে তাকে প্রাণে মেরে ফেলার ব্যাপারে হুমকি দেয় ওরা। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

Share This:
You might also like