রাজধানীতে ‘রোমান্টিক গ্রুপের’ ৮ সদস্য গ্রেফতার

Bangla Times News Desk:

রাজধানীর পল্ল­বী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপ’-এর আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি খুর, ছয়টি মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে পল্টু (৩৫), মো. কাউসার হোসেন (১৮), মো. নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), মো. আসিফ হোসেন (১৮), মো. আরিফ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সুজন শেখ (১৯) এবং মো. শাহরিয়ার সজীব (১৮)।

এএসপি মো. ফজলুল হক বলেন, বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। এরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘রোমান্টিক গ্রুপ’-এর সদস্য। তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়াসহ নানা অনৈতিক কাজে লিপ্ত রয়েছে তারা।

Share This:
You might also like