বেঞ্জিন বেঞ্জয়েট-এর নতুন কবিতা “বেলা”(৩)

বেলা (৩)
বেঞ্জিন বেঞ্জয়েট

জরায়ুর ঘা বুকে নবজাতক
বেলা আজ নির্বিকার ,
দু’কূল হারায়ে ভবের সংসারে
নিঃসঙ্গ জীবন তার।

একবার ভাবে আত্মহত্যা করি
একবার ভাবে বাঁচি,
রেলস্টেশনে কতজনেই বাঁচে
খেলে খেলে কানামাছি।

ঠাঁই নিলো সেথা মরাগাছ তলে
গজিয়াছে কচি পাতা,
মরা থেকে জাগা নতুন জীবন
খাটালো ভীষণ মাথা।

কাছে পেল দুই এতিম সন্তান
বাঁধিল ঘর পাতায়,
শূণ্য জীবনে যোগ হলো সেথায়
পণ্য জীবন খাতায়।

এক হতে আজ তিন সন্তানের
সংগ্রামী জননী বেলা,
বাঁচার তাগিদে সংগ্রাম জরুরী
জীবন মরণ খেলা।

Share This:
You might also like