বাংলাদেশিদের জন্য ওমরা পালনের নতুন নিয়ম
অনলাইন ডেস্ক:
ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মানুযায়ী, অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন, সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।




