বলিউড সুপারস্টার আমির খান এবং কিরন রাও-এর ডিভোর্স

Bangla Times News Desk:

ডিভোর্স ঘোষণা করলেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও। শনিবার সকালেই একটি যৌথ স্টেটমেন্টে আমির ও কিরণ জানান, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। এই পাওয়ার কাপল জানান গত বেশ কিছুদিন ধরে তাঁরা প্ল্যান্ড সেপারেশনে ছিলেন। জীবনে নতুন পথ চলা শুরু করার খবর ফ্যানদের জানাতেই এই ঘোষণা।

Lagaan-এর সেটে ভালোবাসা বাসা বাঁধে কিরণ রাও এবং আমির খানের জীবনে। এই ছবিতে সহপরিচালক ছিলেন কিরণ। প্রথম স্ত্রী রীনাকে ডিভোর্স দেওয়ার পরই কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির খান।

Share This:
You might also like