ফ্রিজের দরজা খুলেই অবাক, পেলেন কোটি টাকা!

Bangla Times Desk:

অনলাইনে ব্যবহার হওয়া ফ্রিজ অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি। সময় মতো ফ্রিজ বাড়িতে এসেও গিয়েছিল; কিন্তু সেই ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ তার। কারণ ফ্রিজে ভর্তি ছিল টাকার বান্ডিল।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ঐ ব্যক্তির বাড়ি। ব্যবহৃত ফ্রিজ কিনে তার মধ্য থেকে ১ লাখ ৩০ হাজার ডলার পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ১০ লাখ ৩৩ হাজার টাকা। তবে ফ্রিজের মধ্যে টাকা পেয়ে চুপিচুপি তা নিজের ভেবে নেননি ঐ ব্যক্তি। পুলিশের কাছে গিয়ে দিয়ে এসেছেন সমস্ত টাকা। সে দেশের এক পুলিশ অফিসার জানিয়েছেন, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। ফ্রিজের অনলাইন বিক্রেতার খোঁজ করা হচ্ছে। তিনি বলেছেন, বিশাল অঙ্কের টাকা ছিল ফ্রিজের ভেতর। সত্যিই খুব আশ্চর্যজনক ঘটনা।

ফ্রিজের মালিক টাকা পুলিশকে ফিরিয়ে দিলেও সেই টাকার একটা অংশ ফেরত পাওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। সে দেশের আইন অনুযায়ী, ঐ টাকার মালিককে পুলিশ যদি খুঁজে না পায়, তাহলে তিনি সেই টাকার একটা অংশ ফেরত পাবেন। মালিককে খুঁজে পাওয়া গেলেও সেই টাকার একটি অংশ তাকে দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছেন ঐ ব্যক্তি।

Share This:
You might also like