প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে কত ছিল?

বাংলা টাইমস ডেস্ক:

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিরা। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক হয়।

যেখানে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা–সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে এই বৈঠকের পর জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠকটি হয় দুপুরে। গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে দুপুরের খাবার খান। মেন্যুতে কী কী ছিল তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ বুধবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে  প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুণের বেশি।

Share This:
You might also like