নতুন লুকে প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক:

রোম্যান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইউ’র জন্য নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি ইনস্টাগ্রামে তার একটি লুক শেয়ার করে লিখেছেন সে কথা। নতুন ছবির লুকের জন্য হেয়ারকালার আর ম্যানিকিয়োর করছেন অভিনেত্রী। স্যাম হিউয়ান ও গায়িকা সিলিন ডিয়নকেও তার সঙ্গে দেখা যাবে এই ছবিতে। জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর অনুসরণে তৈরি হচ্ছে এই সিনেমাটি। গল্প অনুযায়ী ছবির মুখ্য চরিত্র এক দুর্ঘটনায় তার বাগদত্তাকে হারায়। কিন্তু তাকে ভুলতে না পেরে তার পুরনো মোবাইলে মেসেজ করে যায় উত্তরের আশায়। এদিকে সেই মোবাইলের মালিক এখন অন্য একজন।

তারও প্রেম ভেঙে গিয়েছে অনেকটা একই ভাবে। ফলে সে-ও ভগ্নহৃদয়ে মেসেজের উত্তর দেয়। নতুন সম্পর্ক তৈরি হয় দু’জনের মধ্যে। এই নিয়েই গল্প। ছবির অন্যতম আকর্ষণ সিলিন ডিয়নের মিউজিক।

Share This:
You might also like