থানা থেকে ছাড়িয়ে নেওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
বাংলা টাইমস নিউজ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) আরও তিনজন৷ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বসিলা হাউজিং সিটি এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন হাসিবুর রহমান ফরহাদ (৩১),আবদুর রহমান মানিক (৩৭) ও আবু সুফিয়ান (২৯)। এর আগে ধানমন্ডি এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় গ্রেপ্তার হন রাব্বি৷ তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসউদ। গ্রেপ্তার বাকিরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পদধারী নেতা।



