গোপনাঙ্গ কেটে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক:

সিরাজগঞ্জ সদরে লিমন হোসেন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর গোপনাঙ্গ কেটে হত্যা করেছে শিশুটির মা লিপি খাতুন। ছেলেকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের ইমরুল কায়েসের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে সন্তানের গোপনাঙ্গ কেটে = পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

Share This:
You might also like