খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
অনলাইন ডেস্ক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশজুড়ে বিভিন্ন মসজিদে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।
এদিন নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
মাহফিলে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের শুরু, এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি আজ গুরুতর অসুস্থ।








