আগামীকাল (২২ সেপ্টেম্বর) সিলেটে ‘স্টাডি এক্সপ্রেস এডুকেশন এক্সপো ২০২২’ | ল্যাপটপ ফ্রি
জহিরুল আলম
আগামীকাল ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সিলেট নগরীর জল্লারপড়স্থ হোটেল’গ্র্যান্ড প্যালেসে “স্টাডি এক্সপ্রেস এডুকেশন এক্সপো ২০২২” নামে দিনব্যাপী এক আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং সফল এডুকেশনাল কনসাল্টিং ফার্ম ‘স্টাডি এক্সপ্রেস’ এই শিক্ষা মেলার আয়োজক।
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ ফ্রি, সাথে থাকছে গিফট আইটেম। মেলা চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
মেলার আয়োজন প্রসংগে স্টাডি এক্সপ্রেস-এর সত্বাধিকারী জনাব শাহরিয়ার ফেরদৌস বললেন, আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে সিলেটের শিক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন দিতে এই মেলার আয়োজন করতে যাচ্ছি।। মেলায় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐসব দেশে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য শিক্ষার্থীদের জানাবেন। স্টাডি এক্সপ্রেস বরাবরই বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে। এবারও ১০০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছি আমরা।”
তিনি আরো বললেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের ১০০টিরও বেশী টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছি। শিক্ষামেলায় স্পট এসেসমেন্ট এর মাধ্যমে সাথে সাথে Offer Letter ইস্যু করা হবে। যারা মেলায় এটেন্ড করে আমাদের মাধ্যমে ফাইল ওপেন করবে তাদের জন্য এপ্লিকেশন এবং সার্ভিস চারজ ফ্রি, আই ইএলটিএস ১০০% ক্যাশ ব্যাক, ডুলিংগু কুপন ফ্রি। এবং স্পেশাল এট্র্যাকশন হিসাবে থাকছে ল্যাপটপ ফ্রি।
ফ্রি রেজিস্ট্রেশন করতে কল করুন: +8801880155035 (আসন সীমিত)
অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:-
https://forms.gle/9mFLWxgizSKdjDno9
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:-
Study Xpress Sylhet
Rawshan Ara Mension (2nd Floor), East Dorgah Gate, Airport Road, Sylhet.








