Xiaomi Mi 11 Pro ফোনে কি আসলেই থাকছে দুইটি ডিসপ্লে? জেনে নিন
Bangla Times News Desk:
২০২০ এর শেষ দিক থেকে এবং ২০২১ এর শুরু থেকে, প্রচুর পরিমাণ নতুন ফোন বাজারে আসছে এবং এগুলোতে থাকছে সব আপগ্রেডেড স্পেসিফিকেশন এবং উন্নতমানের নতুন ফিচার।
আর এসব ফিচার সম্পন্ন ফোনগুলো বাজারে আসার আগেই, কিংবা কোম্পানী কতৃক কোনো অফিসিয়াল ঘোষণা দেয়ার আগেই এর অনেক তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।
আর এরকমই হয়েছে Xiaomi Mi 11 Pro ফোনের ক্ষেত্রেও। কোম্পানী থেকে এখনো ফোন বাজারে ছাড়া কিংবা কোনো তথ্য বাজারে দেয়ার আগেই, এই ফোনটির সকল তথ্য মোটামুটি বাজারে ছড়িয়ে গেছে।
যাইহোক, এই ফোনের খবর যেহেতু ছড়িয়েই গেছে তাই আমরা চাই বাঙালিরাও এই বিষয়ে জানুক। আর এজন্যই আজ আপনাদের Xiaomi Mi 11 pro ফোনের আশ্চর্যজনক ফিচারগুলো সম্বন্ধে জানাবো।
Xiaomi Mi 11 Pro
Xiaomi Mi 11 Pro এর সহোদর, Xiaomi Mi 11 Ultra মডেলে, পেরিস্কোপিক লেন্স, এবং ফোনের উপরের বাম দিকে দুইটি লেন্স থাকবে বলে জানা গেছে।
ফোনের ডিসপ্লে ফিট করা হয়েছে, ডান সাইডে। লিক হওয়া স্পাই ছবিগুলো থেকে জানা গেছে যে, এই ফোনের ডিসপ্লে মাল্টি পারপোজের বলেও শোনা গেছে।
অর্থাৎ, এখানে শুধুমাত্র কাজই করা যাবেনা, বরং স্ক্যানিং, ডিজিটাল জুমিং, এবং সেলফি ক্যামেরা মতো ডিসপ্লে ব্যবহারও করা যাবে।
এখানে কাউন্টডাউন টাইমার দেখা যায়, ডিজিটাল ভিউ ফাইন্ডার হিসাবে কাজ করে এবং ধরে নিতে পারেন, এটা ব্যাক ক্যামেরায় আপনাকে সেলফির মতো ভিউ দেবে। অবাক লাগছে তাইনা? অবাক হওয়ার মতোই ফিচার।
শুধু ভাবতেই অবাক লাগে যে, ব্যাক ক্যামেরা।দিয়ে সেল্ফি নেয়ার আনন্দ উপভোগ করা যাবে। কেমন একটা নতুন রকমের ফিলিং হবে একবার চিন্তা করে দেখুন।
Xiaomi Mi 11 এবং আল্ট্রা মডেলে ব্যবহার করা হচ্ছে Samsung এর GN2 সেন্সর, যেখানে ৫০ মিলিয়ন পিক্সেল এবং 4 in 1 বাইনিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, ব্যবহৃত পেরিস্কোপিক লেন্সে রয়েছে ১২০ X জুমিং সুবিধা যা এক কথায় অবিশ্বাস্য ব্যাপার।
Mi 11 Pro এবং Ultra ফোন মডেলে আনুমানিক ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে থাকছে ১৪৪০p+ রেজ্যুলেশন, ১২০Hz রিফ্রেশ রেট এবং অ্যান্ড্রয়েড ১১ আপডেট ভার্সন রানিং।
এগুলো ছাড়াও, সম্পূর্ন ফোন পাওয়ার করছে, Snapdragon 888। এগুলো ছাড়াও, থাকছে ৪৬০০mAh এর হাই পাওয়ার ব্যাটারি, এবং ৬৬W এর ফাঁস্ট চার্জিং প্রযুক্তি।
Ultra ভার্সনের ফোনটি আরও উন্নত হবে এবং এখানে থাকবে আরও অনেক ফাঁস্ট, ১২০ W এর চার্জিং ক্যাপাসিটি।
Xiaomi এর এই ফোন দুইটি বাজারে আলোড়ন সৃষ্টি করবে, তা এখনি বোঝাটা খুব সহজ হয়ে গেছে। আর তারা শুধু এক তরফা নয়, বরং আরো অনেক আলোড়ন এর উৎস প্রস্তুতেই ব্যস্ত রয়েছে।
এপ্রিলের শুরুতে আসতে চলেছে শাওমির Mi Lite, যেখানে নতুন সব ফিচারের সাথে থাকবে Running 5G Enability।
আজকের মতো, এই পোস্টে নতুন ফোন দুইটির বেসিক ও আকর্ষণীয় ফিচারগুলো তুলে ধরার চেষ্টা করলাম। বাকি সব বিস্তারিত ফিচারের তালিকা থাকছে নিচে।
Detailed Feature And description Of Xiaomi Mi 11 Pro :
General
Released Status : Coming Soon
Type : Bar
Waterproof : No
Display
Display Type : Super-AMOLED
Size : 6.81 inch, 2K
Resolution : 3200 x 1440 pixels, WQHD
Display Colors: 16M Colors
Pixel Density : 500 PPI
Touch Screen : Yes
Display Protection : Yes
Features: 120Hz refresh rate
Hardware
CPU : Snapdragon 888 Soc
GPU : Adreno 660
RAM (Memory) : 8 GB, 12 GB
Internal Storage : 128 GB, 256 GB
Memory Card Slot : No
Sensors: under-display fingerprint scanner, 2D face unlock
Software
Operating System : MIUI 12, base on Android 11
User Interface : Yes
Camera
Rear Camera :108Mp+13MP+5MP
Image: 2160p
Video : 4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS
Flash : Dual-LED dual-tone flash, HDR, panorama
Front Camera : 20 MP (wide)




