FACD-CAB নির্বাচনে ICT সেক্রেটারি পদে স্টাডি এক্সপ্রেস-এর সিইও শাহরিয়ার ফেরদৌসকে জয়যুক্ত করার আহ্বান
মোহাম্মদ জহির:
আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে FACD-CAB (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh)-এর নির্বাচন, যা দেশের বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রভাবশালী সংগঠন। এটি FBCCI (Federation of Bangladesh Chambers of Commerce & Industries) স্বীকৃত একটি A-রেটেড বাণিজ্যিক সংগঠন।
এই গুরুত্বপূর্ণ নির্বাচনে স্টাডি এক্সপ্রেস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব শাহরিয়ার ফেরদৌস আইসিটি সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন। দেশের শিক্ষা পরামর্শ খাতে প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিতকরণে তাঁর অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
জনাব শাহরিয়ার ফেরদৌস একজন স্বচ্ছ, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বদাতা হিসেবে পরিচিত, যিনি বিগত বছরগুলোতে দেশের শত শত শিক্ষার্থীকে সঠিক গাইডলাইন ও সার্ভিসের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন। তাঁর প্রতিষ্ঠান Study Xpress Ltd. স্বল্প সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
তাঁর প্রার্থীতা শুধু স্টাডি এক্সপ্রেস নয়, বরং পুরো সেক্টরের ডিজিটাল অগ্রযাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।
তাই আগামী ২৬শে জুলাই ফ্যাডক্যাব নির্বাচনে ICT সেক্রেটারি পদে জনাব শাহরিয়ার ফেরদৌসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানাচ্ছি








