ঢাকা-১৪ উপনির্বাচনে নমিনেশন ফর্ম তুলেছেন কাজী ফরিদুল হক হ্যাপী
মোহাম্মদ জহির:
আজ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মী এবং ফ্যড-ক্যাব নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নমিনেশন ফর্ম তুলেছেন দারুস সালাম থানা (ঢাকা মহানগর উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফ্যাড-ক্যাব প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী।

উল্লেখ্য, গত ০৫ এপ্রিল সংসদ সদস্য জনাব আসলামুল হকের আকষ্মিক মৃত্যুতে ঢাকা -১৪ আসন শুন্য হয় এবং আগামী ১৪ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত জনাব কাজী ফরিদুল হক হ্যাপী ক্লিন ইমেজ এবং মানবিক কর্মকান্ডের জন্য এলাকাজুড়ে ব্যাপক জনপ্রিয়।
জনাব হ্যাপীর সমর্থকদের প্রত্যাশা যোগ্যতার ভিত্তিতেই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীকে নমিনেশন দিবেন।




