পশ্চিমবঙ্গে আবারো ক্ষমতায় ফিরছেন মমতা, হারছে বিজেপি

Bangla Times News Desk:

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। নজরে রাজ্যের ২৯২টি বিধানসভা। ২০১১ বিধানসভায় রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূল সরকার রয়েছে ক্ষমতায়। তৃতীয় বারের জন্য ফের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেই দাবি করেছে শাসক দল। অন্য দিকে এ বার বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

২০০-র বেশি আসনে এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ভোটগণনার খবর অনুযায়ী ২০৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্য দিকে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

Share This:
You might also like