স্কলারশিপ নিয়ে ভারতে উচ্চশিক্ষার সুযোগ @ Aspiring Life

নিউজ ডেস্ক:

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক চাহিদাসম্পন্ন প্রায় সব বিষয়েই পড়াশোনার সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজনেস, অ্যাকাউন্টিং, মেডিসিন, ডেন্টাল, ফার্মেসি, নার্সিং, ফিজিওথেরাপি, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ছাড়াও অনেক বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট অধ্যয়নের সুযোগ রয়েছে এ দেশে।

বর্তমানে ৮০০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়, ৩৯০০০ প্লাস কলেজ এবং আর ২০ মিলিয়নের ও বেশি শিক্ষার্থী নিয়ে ভারতীয় শিক্ষাব্যবস্থা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম।

যুক্তরাষ্ট্র, চীন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বর্তমানে ভারতকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়গুলোতে ভারতীয় ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।

ভারতে উচ্চশিক্ষার সুবিধা : প্রতিবেশী দেশ হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষার্থে ভারতে গেলে আরো যে সকল সুবিধা পাওয়া যায় সেগুলো হলো ফাউন্ডেশন ও ইংলিশ প্রোগ্রামে শতভাগ বৃত্তি। তাছাড়া আছে লেখাপড়া সম্পন্ন করার পর বিশ্বব্যাপী শতভাগ জব প্লেসমেন্ট সুবিধা। ইউরোপ-আমেরিকার অনেক দেশে পড়তে গেলে প্রয়োজন হয় আইইএলটিএস কিংবা ইংরেজিতে দক্ষতা প্রমাণের অন্য কোনো পরীক্ষার স্কোর কিন্তু উচ্চশিক্ষার্থে ভারতে পড়তে গেলে প্রয়োজন হয় না এরকম কোনো স্কোর। উচ্চশিক্ষার জন্য ভারতে ভর্তি হওয়া যায় কোনোরকম ইন্টারভিউ ছাড়াই। তাছাড়া পড়াশোনাও করা যায় ইংরেজিতে। ভারতের বিশ্ববিদ্যালয়গুলো থেকে অর্জিত সকল ডিগ্রি বাংলাদেশের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত এবং সেদেশে পড়াশোনা শেষ করে বাংলাদেশে বিসিএস সহ সরকারি চাকরিতে যোগদানের সুযোগও রয়েছে। ভারতে অর্জিত ডিগ্রির ক্রেডিট ইউরোপ সহ অন্যান্য দেশে ট্রান্সফারও করা যায়।

পড়ালেখার বিষয় : ভারতে তুলনামূলক স্বল্প টিউশন ফিতে পড়াশোনা করা যায় ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে। এসব লেভেলে মেডিকেল, আয়ুর্বেদ, ফিজিওথেরাপি, নার্সিং, হোমিওপ্যাথি, ম্যানেজমেন্ট, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার এপ্লিকেশন সহ পড়াশোনা করা যায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিকের ১৬০টিরও বেশি বিষয়ে। এগুলোতে রয়েছে ৫০% পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগও।

স্কলারশিপ : ভারতে স্কলারশিপের  জন্য অনেক  ধরনের উপায় আছে। যথা—সার্ক বিশ্ববিদ্যালয়, ভারত সরকারের অর্থায়ন, INDSAT এবং বেসরকারি স্কলারশিপ।

INDSAT ?
ইন্ডিয়ান স্কলাস্টিক অ্যাসেসমেন্ট বা INDSAT হ’ল ভারতে উচ্চশিক্ষায় স্কলারশিপ প্রত্যাশী  শিক্ষার্থীদের জন্য একটি প্রমিত অনলাইন পরীক্ষা। এই পরীক্ষাটি ভারতে অধ্যয়নের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সক্ষমতা এবং তাত্পর্য পরীক্ষা করার জন্য।

INDSAT স্কোরগুলি বৃত্তি বরাদ্দের জন্য মেধাবী শিক্ষার্থীদের শর্টলিস্ট করার মানদণ্ড হিসাবে কাজ করে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন তারা মূল পরীক্ষার আগে মক টেস্ট দিতে পারবেন।

INDSAT স্কোরগুলি স্কলারশিপ বরাদ্দের জন্য মেধাবী শিক্ষার্থীদের শর্টলিস্ট করার মানদণ্ড হিসাবে কাজ করবে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছেন তারা মূল পরীক্ষার আগে মক টেস্ট দিতে পারবেন।
টেস্ট নেয়া হবে কাগজের মাধ্যম ইংরেজিতে। এটি মাল্টিপল চয়েজ (এমসিকিউ) বেজড পেপার, ৯০ মিনিটের সময়সীমা।
শিক্ষার্থীদের নিম্ন লিখিত ক্যাটাগরীতে  মূল্যায়ন করা হবে:
মৌখিক যুক্তি,পরিমাণগত প্রবণতা, এবং যৌক্তিক বিশ্লেষন।

ভারতে উচ্চশিক্ষা এবং স্কলারশিপের জন্য কেন :

ভারতে উচ্চশিক্ষা বিষয়ে যাবতীয় তথ্য প্রদান, এডমিশন এবং ভিসা প্রসেসিং- এ সহায়তা প্রদানের জন্য ঢাকায় রয়েছে । উক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার জনাব এনামুল হক বলেন, প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট বিদেশে উচ্চশিক্ষার্থে যায়, তারা বিদেশে পড়াশুনা করতে গিয়ে যেসব সমস্যায় পড়েন সেইসব সমস্যার সমাধান করাই আমাদের কাজ। তারা যাতে প্রোপার এডুকেশন এচিভ করতে পারেন এবং কাংখিত লক্ষে পৌছুতে পারেন সেই কারনেই আমাদের প্রতিষ্ঠানের এক্টিভিটিজ শুরু এবং কন্টিনিউ করছে। যেহেতু আমাদের  এর ইন্ডিয়ায় আরো ৬টি এবং নেপালে একটি অফিস রয়েছে সেহেতু বাংলাদেশের যেসব  শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ায় পড়াশুনা করতে যায় তাদেরকে আমাদের ইন্ডিয়ান অফিসগুলো পড়াশুনাকালীন সময়ে তাদের পাশে থাকে এবং সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে।

ভারতের টপ বিশ্ববিদ্যালয়ে এডমিশন, ভিসা প্রসেস এবং স্কলারশিপ সংক্রান্ত যেকোন তথ্যের জন্য   এর ঢাকাস্থ শ্যামলী অফিসে যোগাযোগ করতে পারেন।

 

Share This:
You might also like