টঙ্গীতে বিপুল মাদকসহ কুত্তা মিজান আটক

Bangla Times Desk:

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান ওরফে কুত্তা মিজানকে (৩৫) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী কুত্তা মিজান বিপুল পরিমান মাদকসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ১ কেজি হেরোইন, ২ হাজার ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share This:
You might also like