‘রাতে ঘুমানোর আগে যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প’
ডোনাল্ড
অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ব্যর্থতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতি তাদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ।
বার্সেলোনায় প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
তিনি পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন, তিনি (ট্রাম্প) প্রায়ই সামাজিক মাধ্যমে ইরানকে লক্ষ্য করে হুমকিমূলক বার্তা দেন।
লুলা বলেন, ‘আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এমন এক প্রেসিডেন্টের টুইট দেখে থাকতে পারি না, যিনি বিশ্বকে হুমকি দেন এবং যুদ্ধ ঘোষণা করেন।’




