৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব সনদ দিল ভারত সরকার

Bangla Times Desk

দুই রাজ্যে ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। এর মধ্যে  ওড়িশা রাজ্যে ৩৫ জন ও আসামে ১ নারীকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। জানা গেছে, দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-এর প্রকাশিত খবরে এ তথ্য উঠে আসে।

ওড়িশায় রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন নাগরিকদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, নির্যাতিত সংখ্যালঘুদের জন্য এই আইন আশ্বাস ও আশ্রয়ের প্রতীক।  ৩৫ জন অভিবাসীর হাতে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দিয়েছেন তিনি।

দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ৩৫ জন অভিবাসীর হাতে ভারতীয় নাগরিকত্বের সনদ তুলে দিয়েছেন— ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গত বৃহস্পতিবার এই সনদ বিতরণ করা হয়।

জানা যায়, এর মাধ্যমে ওড়িশায় সিএএর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৫১ জনে। বর্তমানে রাজ্যে আরো প্রায় ১১০০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, এর মাধ্যমে ওড়িশায় সিএএর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৫১ জনে। বর্তমানে রাজ্যে আরো প্রায় ১১০০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

ওড়িশার জনশুমারি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভারতীয় নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো একজন বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। আসামের শ্রীভূমি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।

Share This:
You might also like