আইপিএল টপকে গেল লা-লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগকে

অনলাইন ডেস্ক:

স্পন্সরশিপের নিরিখে ভারতীয় ক্রিকেটের আইপিএল ছাড়িয়ে গেল লা-লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়ে বলেন, আইপিএল বিশ্বের চতুর্থতম ধনী টুর্নামেন্ট।

এর আগে প্রথম তিনটি স্থানে আছে আমেরিকার জাতীয় রাগবি লিগ এবং আমেরিকার দুটি বাস্কেটবল লিগ। ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী লা-লিগা সপ্তম এবং ইপিএল ষষ্ঠ স্থান পেয়েছে। সৌরভ জানান,  আইপিএলের এই এগিয়ে থাকা সম্ভব হয়েছে ভারতীয় দর্শকদের জন্যে। তিনি অভিনন্দন জানান ভারতীয় দর্শক ও স্পন্সরদের। আইপিএল ৪৩ হাজার ৮৮৬ কোটি টাকার স্পন্সরশিপ পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের স্পন্সরশিপ ৪১ হাজার ৪১১ কোটি টাকার এবং লা-লিগা তুলেছে ৩৫ হাজার ৪৬১ কোটি টাকা। উয়েফা লিগ তালিকায় দশম স্থান পেয়েছে। রোববার থেকে আইপিএলের মিডিয়া রাইট বিক্রির নিলাম শুরু হয়েছে।

ভারতে এক একটি ম্যাচ দেখানোর জন্য রাইট ধার্য করা হয়েছে ৪৯ কোটি টাকার।  রোববার নিলামে দর উঠেছে ৪৩ কোটি টাকা।
Share This:
You might also like