জাহাঙ্গীর-মুনের “দুটি মন” ইউটিউবে সুপারহিট (ভিডিও)

বিনোদন প্রতিবেদক:

গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে আর এস এল মিডিয়া প্রডাকশনের ইউটিউব চ্যানেলে (RSL Media Production) মুক্তি পাওয়া  তরুণ কন্ঠশিল্পী এজেডএম জাহাঙ্গীর কবির এবং মুনের গাওয়া “দুটি মন” শিরোনামের গানের মিউজিক ভিডিও ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রথম ৩ দিনে লাখেরও বেশী মানুষ ইউটিউবে গানটির মিউজিক ভিডিওটি উপভোগ করেছেন।

ইউটিউবের পাশাপাশি অন্যান্য সোশাল মিডিয়াতেও, বিশেষ করে ফেসবুকে মিউজিক ভিডিওটির ব্যাপক শেয়ার এবং প্রশংসায় ভাসছেন প্রতিশ্রুতিশীল গায়ক এজেডএম জাহাঙ্গীর কবির।

কামরুল নান্নুর কথায় “দুটি মন” শিরোনামের গানটির সুর ও সংগীত করেছেন মো. রবিন ইসলাম। গানটির নান্দনিক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক মিজানুর রহমান মিজান। গানটির কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ।

গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেলও হয়েছেন জাহাঙ্গীর কবির, যেখানে তাঁর সহ-মডেল তানহা চৌধুরী।

এ গানটির মিউজিক ভিডিও মুক্তির মাধ্যমে আর এস এল মিডিয়া প্রডাকশনের ইউটিউব চ্যানেল নতুনভাবে যাত্রা করেছে বলে জানালেন শিল্পী জাহাঙ্গীর।

গানটির সাফল্যে তিনি বলেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে মিজান ভাই দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। গানটি ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে দারুন সাড়া জাগিয়েছে জেনে আমি খুব আনন্দিত। গানটির সাফল্যে আমি ধন্যবাদ জানাই সকল কলাকুশলী এবং আমার শুভাকাংখীদের।’

গানটির ইউটিউব লিনক:-

Share This:
You might also like