মাস্ক না পরায় মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান

অনলাইন ডেস্ক:

আমেরিকার মায়ামি থেকে লন্ডন যাচ্ছিল একটি বিমান। সেই বিমানের এক নারী যাত্রী কিছুতেই মাস্ক পরতে রাজি হননি। সে জন্য মাঝ আকাশ থেকে আবার মায়ামিতে ফিরে এসেছে ওই বিমান। এর জেরে বিপাকে পড়েছেন ওই বিমানের বাকি যাত্রীরা।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মিয়ামি থেকে লন্ডনগামী বোয়িং ৭৭৭ বিমানটি ১২৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী মাস্ক খুলে ফেলেন। বিমানকর্মীরা চেষ্টা করেও তাকে মাস্ক পরাতে পারেননি। এরপর বিমান মিয়ামি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। উড্ডয়নের পর প্রায় দেড় ঘণ্টা চলেছিল বিমানটি।

CSB Ad

আমেরিকান এয়ারলাইনের মুখপাত্র লরা মাসভিদাল এক বিবৃতিতে জানান, একজন যাত্রী মাস্ক পরার নিয়ম অমান্য করায় বিমানটিকে মিয়ামিতে ফিরে আসতে হয়েছে।

ওই যাত্রীর সামনের আসনে বসা স্টিফ ফ্রিম্যান নামের এক ব্যক্তি জানান, বিমানে বসেই প্রচুর মদ খাচ্ছিলেন ওই নারী। বিমানের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করছিলেন তিনি। একাধিক মাস্ক দেওয়ার পরও তিনি তা পরতে রাজি হননি।

Share This:
You might also like