মেসিকে ‘অপমান’ করা পোস্টে রোনালদো লিখলেন, ‘ফ্যাক্টস’

অনলাইন ডেস্ক:

লিওনেল মেসি নিজের সপ্তম ব্যালন ডি অর জিতেছেন সোমবার রাতে। আগে থেকেই এই পুরস্কার সবচেয়ে বেশি ছিল তার। এবার জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাঁচটিকে পেছনে ফেললেন আরও। বিষয়টি পছন্দ হয়নি অনেক রোনালদো ভক্তেরই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা সমালোচনায় মেতেছেন তারা। তেমনই রোনালদোর একটি ইন্সটাগ্রাম ফ্যান আইডি থেকে করা হয়েছিল একটি পোস্ট। যেখানে মেসিকে রীতিমতো ‘অপমানই’ করা হয়েছে। ওই পোস্টের কমেন্ট বক্সে নিজের উপস্থিতির জানানও দিয়েছেন রোনালদো।

CSB Ad

সিআরসেভেন.ও লিনার্দিও নামের ওই আইডিতে করা বিশাল পোস্টে মেসিকে নিয়ে লেখা হয়েছে, ‘কে পুরস্কারটা জিতল? মেসি। যে বার্সেলোনার হয়ে কেবল কোপা দেলরের শিরোপা জিতেছে। এবং রোনালদো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারেনি। এরপর মৌসুমের বড় ম্যাচগুলোতে অদৃশ্য হয়ে গেছে।’

মেসির এবারের ব্যালন ডি অর জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কোপা আমেরিকা জয়ের। সেটিকেও প্রশ্নবিদ্ধ করা হয় ওই পোস্টে, ‘কোপা আমেরিকা জিতেছে যেটা প্রতি চার বছরে হওয়ার কথা ছিল। কিন্তু এখন প্রতি বছর হচ্ছে। ফাইনাল ও সেমিফাইনালেও কোনো গোল করতে পারেনি। এরপর এখন পিএসজির হয়ে ব্যক্তিগতভাবে বাজে মৌসুম কাটাচ্ছে।’

ওই পোস্টের কমেন্ট বক্সে রোনালদো নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন, ‘Factos’। যার অর্থ হলো ‘এটিই তথ্য’। এখন অবধি ওই পোস্টে প্রায় ৮৬ হাজার লাইক পড়েছে। রোনালদোর কমেন্টে লাইকের সংখ্যাটাও ৭০ হাজার ছাড়িয়েছে।

Share This:
You might also like