রেস্তোরাঁয় খেলে এই নিয়মগুলো অবশ্যই মানুন

অনলাইন ডেস্ক:

সামান্য উপলক্ষেও রেস্তোরাঁয় গিয়ে খাওয়াটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু সেখানেও খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন মেনে চলা ভালো। অন্যথায় পেটের পীড়া বা জটিল কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

অর্ডার দেওয়ার পর হাত ধোন : রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই হাত ধুয়ে টেবিলে বসেন অনেকেই। খাবার অর্ডার দেওয়ার পর সাধারণত হাত ধোন না। এটা মারাত্মক ভুল। খাবার অর্ডার দেওয়ার পর পরই ভালো করে দুই হাত পরিষ্কার করুন। কারণ যে মেন্যু বুকটি ধরে আপনি অর্ডারটি করলেন, সেটি হলো ওই রেস্টুরেন্টের অন্যতম নোংরা বস্তু; যেখানে প্রচুর জীবাণু থাকার আশঙ্কা রয়েছে।

CSB Ad
স্যুপ খেতে পারেন আগে : মূল খাবারের আগে প্রথমেই খেতে পারেন স্যুপ জাতীয় খাবার। গবেষণায় দেখা গেছে, এটি আপনার মোট ক্যালরি গ্রহণের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে দিতে পারে। আপনি যেকোনো স্যুপের অর্ডার দিতে পারেন।

কম চর্বিজাতীয় খাবার বেছে নিন : খাবারের মেন্যু থেকে স্টিমড, গ্রিলড করা খাবারগুলো অর্ডার দিন। সাধারণভাবে এই পদ্ধতির রান্নায় চর্বি পুড়ে যায় বলে চর্বির পরিমাণ কম থাকে, ফলে ক্যালরিও কম থাকে। এসব খাবার খেলে বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া হয় না বা অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা হয় না।

মনোযোগ দিয়ে খান : পছন্দের খাবার দ্রুত না খেয়ে মনোযোগ সহকারে খান। এটা স্বাস্থ্যকর অভ্যাস, যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে।

ধীরে ধীরে চিবিয়ে খান : আপনি যা-ই খান না কেন, তা ধীরে ধীরে এবং ভালো করে চিবিয়ে খান। এর ফলেও অতিরিক্ত না খেয়ে কম খাওয়া হবে; খাওয়াটাও অনেক বেশি তৃপ্তিদায়ক হবে। ধীরে ধীরে চিবিয়ে খাবার খাওয়া হজমেও সহায়ক।

ডেজার্ট এড়িয়ে চলুন : ডেজার্টের পরিবর্তে এক কাপ কফি পান করতে পারেন। এতে ডেজার্টে থাকা অতিরিক্ত চিনি তথা ক্যালরি এড়িয়ে আপনি কফির দুর্দান্ত কিছু স্বাস্থ্যসুবিধা পাবেন।

ব্যুফে এড়িয়ে চলুন : অনেকে ব্যুফেতে গিয়ে হরেক আইটেমের খাবার প্লেটে তুলে ইচ্ছামতো খান, আবার কিছু নষ্টও করেন। এটা কখনো করবেন না। পারতপক্ষে ব্যুফে এড়িয়ে চলুন। ব্যুফেতে একান্তই খেতে হলে, একটি ছোট প্লেট নিন এবং তাতে পছন্দের কয়েকটি আইটেম নিয়ে অর্ধেক সালাদ বা সবজি দ্বারা পূর্ণ করুন।

দই বেছে নিন : আপনি রেস্টুরেন্টে যে খাবারই খান না কেন, শেষে দইয়ের মতো একটি কম ক্যালরিযুক্ত অথচ উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নিতে পারেন। এটা খাবার হজমে সহায়তা করে।

হেলথলাইন অবলম্বনে

Share This:
You might also like