ঘুম থেকে উঠে মা দেখলেন ছেলের লাশ ভাসছে পুকুরে

অনলাইন ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুতে গিয়ে মা দেখেন পুকুরে ছেলের লাশ ভাসছে। তবে কীভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তা বলতে পারছে না পরিবারের কেউ। মৃত ব্যক্তির নাম জুম্মান মল্লিক (৩২)। তিনি ওই গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।
 
বুধবার (২০ অক্টোবর) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি গ্রামের কুড়ির খাঁ পোল সংলগ্ন মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খবর পেয়ে লাশটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে লাশটি ফেরত চেয়েছে। তবে কী কারণে ওই যুবক মারা গেছেন তা বের করতে তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন সোহাগ বলেন, জুম্মান মল্লিকের মা মঞ্জুরা বেগম সকাল ৭টার দিকে পুকুরে মুখ ধুতে গিয়ে দেখেন তার ছেলের লাশ পানিতে ভাসছে। তিনি ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে জুম্মানের লাশ পুকুর থেকে তোলেন। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, জুম্মান পেশায় দিনমজুর। সে একই বাড়িতে থাকতো। নিখোঁজও ছিল না। পরিবার থেকেও বলতে পারছে না কেনো এবং কীভাবে জুম্মানের মৃত্যু হলো।

Share This:
You might also like