১৬২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:

১৬২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় অনশনে বসেন তারা৷ উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর ৭ দিন ধরে তারা এ কর্মসূচি চালিয়ে গেছেন।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমিন হকের প্রচেষ্টায় বুধবার ভোর ৫টার দিকে তারা অনশন ভাঙতে সম্মত হন শিক্ষার্থীরা।

এরপর, সকাল ১০টার দিকে হাসপাতালে থাকা অনশনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত অনশনকারীদের সাথে একত্রিত হন। এরপর ১০টা ২১ মিনিটের দিকে  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল অনশনকারী শিক্ষার্থী হামিদা আব্বাসিকে পানি পান করিয়ে অনশন ভাঙান।

Share This:
You might also like