১২ প্রবাসীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার

Bangladesh News :

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে যুক্তরাজ্য প্রবাসী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (১৮ জুলাই) এ সংক্রান্ত সিদ্ধান্তটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ১৩ জুলাই তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে  মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া ব্যক্তিরা হলেন— (গেজেট নং-২) যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (গেজেট নং-৩), সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (গেজেট নং-৪), জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক (গেজেট নং-৫), সাবেক মন্ত্রী (সদ্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী (গেজেট নং-৬), সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান (গেজেট নং-৭), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (গেজেট নং-১২), ঢাকার গুলশানের আব্দুল মজিদ চৌধুরী (গেজেট নং-৮), গোপালগঞ্জের কাশিয়ানির সৈয়দ মোজাম্মেল আলী (গেজেট নং-৯), ঢাকার গুলশানের আবুল খায়ের নজরুল ইসলাম (গেজেট নং-১০), সিলেট অম্বরখানার মাহমুদ আব্দুর রউফ (গেজেট নং-১১) ও হবিগঞ্জের আফরাজ আফগান চৌধুরী (গেজেট নং-১৩)।

Share This:
You might also like