হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান না হলে বিপদ

অনলাইন ডেস্ক:
বর্তমান সময়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতারকেরা ফাঁদ পেতে থাকেন। যে কারণে বাড়ছে প্রতারণার ঘটনা। চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে এসব প্রতারণার ঘটনা। তাই কিছু কৌশল অবলম্বন করে এসব বিপদ এড়ানো যায়।

সন্দেহজনক নম্বরের কল থেকে সতর্ক থাকতে হবে

হুটহাট যে কোনো নম্বর থেকে ভিডিও কলে আসলে এড়িয়ে যেতে হবে। কারণ অপরিচিত কেউ হুট করে ভিডিও কল দেয় না। বারংবার বিরক্ত হরলে ব্লক করে দিন।

ব্যক্তিগত তথ্য দেবেন না

ফেসবুকে বাংলাদেশি নারী বাড়ছে, কমছে পুরুষ
ব্যক্তিগত তথ্য দানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যে কেউ এসএমএস কিংবা কলে তথ্য জানতে চাইলে দেওয়া যাবে না। পরিচিত নন কিংবা চিনেন না এমন কাউকেই ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।

সরকারি কর্মকর্তা বললে সতর্ক থাকুন

প্রতারকেরা কৌশল হিসেবে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে থাকেন। তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এবং ব্যক্তিগত তথ্য জানতে চাই। এমন পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না। কারণ কোনো ব্যাংক/সরকারি অফিস থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করে না।

বন্ধুত্ব করতে চাইলে এড়িয়ে চলুন

অনলাইনে বন্ধুত্ব করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ প্রতারক আপনার সঙ্গে বন্ধুত্ব গড়তে চাইবে। অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার আগে অনেকবার ভাবুন। এসব ভিডিও কলে দেখা যায় সুন্দরী মেয়েদের। তাই ফাঁদে পড়া যাবে না। এসব ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করে।

Share This:
You might also like