হাসিনার অপরাধের রায় জনগণ ৫ আগস্টই দিয়েছে: স্নিগ্ধ

ডেস্ক রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগণ ৫ আগস্টই দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মন্তব্য করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগন ৫ আগস্টেই দিয়ে দিয়েছে। আমরা আশা করবো আজকে আদালতের রায়ে তারই প্রতিফলন ঘটবে।

স্নিগ্ধ রায়ের বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আগস্ট এবং গত ১৭ বছরে যে অপকর্ম করেছে, মানুষ খুন করেছেন এজন্য আমার তার সর্বোচ্চ বিচার মৃত্যুদন্ড কামনা করছি।

Share This:
You might also like