আল জাজিরার রিপোর্ট নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

অনলাইন ডেস্ক:
আল জাজিরার রিপোর্ট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়েছে–, গত ১লা ফেব্রুয়ারি আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের সাধারণ জনগণকে বিব্রত ও উৎকন্ঠিত করেছে।
CSB Ad
জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে বলা হয়, ‘জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকন্ঠাকে আরও ঘনীভূত করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।
Share This:
You might also like