শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত
যৌন হয়রানির অভিযোগে গত ২৭ আগস্ট ওই শিক্ষিকা বাদি হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গৌরীপুর থানা পুলিশ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আহাম্মদ মোল্লাকে গ্রেফতারের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করলে কারিগরি শিক্ষা বিভাগ তাকে গ্রেফতারের অনুমতি দেয়। এছাড়া একজন শিক্ষিকাকে একাধিকবার যৌন হয়রানির কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি চাকরি শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়।




