রেস্তোরাঁয় স্বাস্থ্য পরীক্ষার পর দেওয়া হয় খাবার

অনলাইন ডেস্ক;
সোমা-দ্য আয়ুর্বেদিক কিচেন। নামটা শুনে অবাক হচ্ছেন? সত্যি এমন একটি রেস্তোরাঁ ভোজনরসিকদের মধ্যে হৈচৈ ফেলে দিয়েছে। যেখানে প্রবেশ করলে গ্রাহকদের স্বাস্থ্য পরীক্ষার পর সে অনুযায়ী খাবার পরিবেশন করা হয়। এটিই ভারতের প্রথম আয়ুর্বেদিক রেস্তোরাঁ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

আয়ুর্বেদিক কিচেনে পুডিং থেকে শুরু করে পাভ ভাজিসহ বিভিন্ন খাবার রান্না করা হয় পেঁয়াজ ও রসুন ছাড়াই। খাবারগুলো ঘরোয়াভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এটি ভারতের দিল্লির শালিমার বাগে মহর্ষি আয়ুর্বেদ হাসপাতালে অবস্থিত। এ রেস্তোরাঁ সপ্তাহের সাত দিনই খোলা থাকে। হাসপাতালের পরিচালক লক্ষ্মণ শ্রীবাস্তব বলেন, আমরা গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। যারা একবার এসেছেন, তারা বারবার আসছেন।

এ হাসপাতালের চিকিৎসক হিমাংশু বলেন, এ রেস্তোরাঁর প্রায় সব খাবার ঘরে তৈরি। এমনকি এখানের ফাস্টফুডও। এটি মূলত আয়ুর্বেদ ও খাবারের সংযোগ প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সূত্র: নিউজএইটিন

Share This:
You might also like