রেস্টুরেন্টে খেতে টিকা সনদ দেখাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আজ সোমবার সন্ধ্যায় ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মন্ত্রী আরও বলেন, টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে। প্রাথমিকভাবে ১৫ দিন সময় দেওয়া হবে, তারপর সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এ ছাড়া, গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ মাস্ক ছাড়া গণপরিবহনে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেন তিনি।

Share This:
You might also like