মাশরাফি জাতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন!
অনলাইন ডেস্ক:
ক্রিকেট থেকে অবসর না নিলেও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জাতীয় দলে ফেরা এক প্রকার অনিশ্চিত। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে না ফেরানো গেলেও বোর্ডে আনলে টাইগাররা উপকৃতই হবে বলে মনে করছেন অনেকে। সেই কথাই সাই দিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও। আর মাশরাফিকে বোর্ডে আনতেও নাকি সমস্যা নেই তার।
শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে মাশরাফি মেন্টর বানানোর প্রশ্নে বিসিবি বস পাপন বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তবে মাশরাফি আসতে চাইলে, আমরাও চাইবো তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’
মাশরাফিকে মেন্টর বানানোর সুর উঠে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এরপরই গুঞ্জন উঠে মাশরাফি নাকি বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন।
এই গুঞ্জন নিয়ে পাপন বলেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না। ওরকম কিছু না। আলাপ করছিলাম।’




