‘মার্ক জাকারবার্গ’কে খুঁজছে কলম্বিয়া পুলিশ, ধরিয়ে দিলে নগদ ৩০ লাখ ডলার!
Bangla Times News Desk:
তাঁর বানানো ফেসবুক ঘুম কেড়েছে কোটি কোটি মানুষের। এ বার কার্যত নিজের অস্ত্রে নিজেই ঘায়েল মার্ক জাকারবার্গ। বিশ্বের বৃহত্তম নেটমাধ্যমে এ বার নিজেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ঢুকে গেলেন তিনি। তাঁর বানানো ভার্চুয়াল দুনিয়াতেই তাঁকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিল কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে ৩০ লক্ষ ডলার পুরস্কার মিলবে বলেও জানিয়েছে তারা, ভারতীয় মুদ্রায় যা ২২ কোটি ২৭ লক্ষ টাকা।
সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তাঁর কপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে কপ্টারে ছিলেন তাঁর দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, ‘‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে কপ্টারটির।’’
সেই স্কেচই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও আর্জি জানিয়েছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘অপরাধী’। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ফেসবুক কর্ণধার।




