‘মানিকে মাগে হিতে’ বাংলায় গাইবেন ইয়োহানি?
অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা তার জনপ্রিয় ‘মানিকে মাগে হিতে’ গানটি বাংলায় গাইতে আগ্রহী। তবে, এখনও বাংলা ভাষা শেখা হয়নি তার। বিডিনিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ইয়োহানি।
উল্লেখ্য, ফেসবুক থেকে টুইটার, হোয়াটসঅ্যাপে, সিংহলি গান ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে কানাডা, কলকাতা, আমেরিকা থেকে আহমেদবাদে। আজকাল বলিউডে কান পাতলেও, এই গানের প্রশংসায় পঞ্চমুখ তারকারা। ভাষা না বুঝেও, মানে না জেনেও ঝড়ের গতিতে শেয়ার হয়ে যাচ্ছে এই গান। কারণ একটাই, গানের মিষ্টি সুর আর মিষ্টি গায়িকা।
‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তিনি ইয়োহানি নামেই বেশি পরিচিত। সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ এত বেশি জনপ্রিয় হয়েছে যে গানটির তামিল, মালয় ও বাংলা সংস্করণও বের হয়েছে। গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ইয়োহানি। তার বয়স মাত্র ২৮ বছর।







