উপমহাদেশে তোলপাড় ফেলে দেওয়া ভাইরাল গান ‘মানিকে মাগে হিঠে’-র অর্থ কী?

Bangla Times News Desk:

সঙ্গীতের ছোঁয়ায় বিশ্বকে একসূত্রে গাঁথা যায়, তা আবারও প্রমাণ করে দিয়েছে মানিকে মাগে হিঠে। শ্রীলঙ্কার ওই ভাইরাল গানের সুরে নেচে উঠেছে গোটা বিশ্ব। শ্রোতাদের বেশিরভাগই গানটির অর্থ জানেন না। অথচ গানটির তালে নেচে উঠতে দ্বিধা করেননি কেউই। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মধ্যপ্রাচ্যের দেশগুলি পেরিয়ে বর্তমানে সারাবিশ্বের মণিকোঠায় রয়েছে ওই গানটি। ইতিমধ্যেই ৭০ মিলিয়ন শ্রোতা স্ট্রিম করে ফেলেছেন ওই গানটি। রবিবারের হিসেব অনুযায়ী, সাত কোটি ছ’ লাখ ৩১ হাজার ১৪৪ জন দেখেছেন। ওই গানটি যা স্বাভাবিকভাবেই এক নয়া রেকর্ড সৃষ্টি করেছে। আসলে গানটি গেয়েছেন শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি’ সিলভা।

উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার কোনও গায়িকার মিউজিক ভিডিয়ো এক মিলিয়নের বেশি ছোঁয়নি। বলাবাহুল্য, ইয়োহানিই শ্রীলঙ্কার প্রথম গায়িকা যাঁর মিউজিক ভিডিয়ো সমস্ত রেকর্ড ভেঙে সাত কোটি পেরিয়ে গিয়েছে। ‘মানিকে মাগে হিঠে’ গানটির অরিজিন্যাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে ইয়োহানি গানটির কভার ভার্সন তৈরি করেন। যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অজস্র সঙ্গীতপ্রেমীর মুঠোফোনে টোকা দিয়েছে।

Viral গানটি নেটিজেনদের প্লেলিস্টে যেমন রয়েছে, তেমনই পছন্দ হয়েছে সেলেবদেরও। অমিতাভ বচ্চন এবং তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দা ওই গানটি লুপে চালিয়ে শুনেছেন। বিগ-বি Tweet বার্তায় লেখেন, ‘শ্রীলঙ্কার মানিকে মাগে হিঠে গানটি আমার দারুণ লেগেছে। আমার নাতনি কালিয়া ছবির জাহান তেরি ইয়ে নজর হ্যায় গানটির সঙ্গে মিলিয়ে ফাটাফাটি এডিট করেছে ওই গানটিকে’। ওই ভিডিয়োতে নব্যা ‘কালিয়া’ ছবিতে অমিতাভের নাচের সঙ্গে ‘মানিকে মাগে হিঠে’ গানটি জুড়ে দিয়েছিলেন।

গানটি কিন্তু প্রিয়তমকে উৎসর্গ করার জন্য পারফেক্ট। গানের অর্থ কিছুটা এই রকম- ‘প্রিয়তম, তুমি আমার হৃদয়ে। যে কোনও চিন্তা তোমাকে ঘিরে। সেই চিন্তা আমার মনে আগুনের মতো ছড়িয়ে পড়ছে… সবসময়ই তোমাকে দেখতে চাই… হৃদয়ের খুব কাছে তুমি… বহুদিন ধরেই যেন তোমাকে চিনি’। Manike Mage Hithe -এর আক্ষরিক অর্থ, ‘প্রিয়তম, তুমি আমার হৃদমাঝারে…’।

Share This:
You might also like