ভারতে চিকিৎসা করাতে গিয়ে বাংলাদেশি ব্যবসায়ীর স্ত্রী নিখোঁজ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা:

উদভ্রান্ত হয়ে মোবাইলে মহিলার ছবি দেখাচ্ছেন এক ব্যক্তি আর জিজ্ঞাসা করছেন, এই মহিলাকে দেখেছেন কি? এই দৃশ্য গত কদিন দেখছে মায়াপুরে ইসকন মন্দির কিংবা রাজপুরের জগন্নাথ মন্দির। বাংলাদেশের বগুড়ার বাসিন্দা ব্যবসায়ী বাসুদেব জানান স্ত্রী দীপ্তি দাসকে নিয়ে চিকিৎসার জন্যে এসেছিলেন ভারতে।

কেরালায় প্রাথমিক চিকিৎসার পরে দম্পতি তীর্থ দর্শনে আসেন পশ্চিমবঙ্গে। মায়াপুর কৃষ্ণচৈতন্য মন্দির দেখে চলে যান শিলিগুড়ির মিলন পার্কে এক আত্মীয়র বাড়িতে। শিলিগুড়ির গৌড়ীয় মঠ থেকে একদিন  নিরুদ্দেশ হয়ে যান দীপ্তি। বাসুদেব পুলিশকে জানিয়েছেন, ইদানিং ঠাকুর দেবতায় মন প্রাণ সঁপে দিয়েছিলেন দীপ্তি। তাই তিনি মন্দিরে মন্দিরে হারিয়ে যাওয়া স্ত্রীর খোঁজ করছেন। তবে, সন্ধান মিলছে না।

যেন লোপাট হয়ে গেছেন বছর পঁয়ত্রিশ এর দীপ্তি।

Share This:
You might also like