ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনক মৃত্যু! হোটেলে মিলল বাংলাদেশি নাগরিকের লাশ

Bangla Times Desk News: চিকিৎসা করাতে কলকাতায় গিয়েছিলেন তিনি। পার্ক সার্কাসের একটি হোটেল মিলল বাংলাদেশি নাগরিকের দেহ। খুন নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। এ খবর দিয়েছে  জি বাংলা নিউজ।

মৃতের নাম তানভীর নইম। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। ২৮ এপ্রিল মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে গিয়েছিলেন কলকাতায়। পার্ক সার্কাসের একটি হোটেলে থাকছিলেন তানভীর। প্রতিদিন সকালেই ঘুম ওঠে হোটেল থেকে বেরিয়ে যেতেন। এদিন বেলা গড়িয়ে গেলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তাঁর। হোটেলের এক কর্মী চা নিয়ে গিয়েছিলেন। কিন্তু অনেক ডাকাডাকির পরেও ঘরের দরজা খোলেননি ওই বাংলাদেশি নাগরিক। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পার্ক সার্কাস থানায়।

জি বাংলা আরো জনায়, তারপর দরজা ভেঙে হোটেলের ঘরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখা যায়, ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তানভীর।  হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবার রাতে খাবারের অর্ডারও দেননি তিনি। কীভাবে মারা গেলেন? তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Share This:
You might also like