ভাবতেও পারি নাই ফেসবুকের ফ্রেন্ডলিস্টে এতো পাকিস্তানের দালাল!

অনলাইন ডেস্ক:

নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট থেকে ‘পাকিস্তানের দালালদের’ বাদ দেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তাদের বাদ দিতে পুরো একবেলা চলে গেছে তার।

এ নিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘ভাবতেও পারি নাই যে আমার বন্ধু তালিকায় বাংলাদেশের এতো সংখ্যক পাকিস্তানের দালাল আছে।

পুরা এক বেলা গেল সেগুলোকে সাফ করতে। তবুও হয়তো কিছু রয়ে গেছে। মনে হচ্ছে এটি চলমান প্রক্রিয়া। পাকিস্তানকে ভালোবাসলে ওদের পক্ষে একটি শব্দ উচ্চারণ করলে আমাকে ছেড়ে দিতে অনুরোধ করছি।
আমি ৫০ বছর আগে পাকিস্তানকে দাফনকারীদের একজন। ’

Share This:
You might also like