বোলারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে মিরাজ-মোস্তাফিজ
নিউজ ডেস্ক:
১৯ নম্বর থেকে এক লাফে অষ্টম অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। তার পয়েন্ট ৬৫৮। তার আগে থাকা অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড দুই পয়েন্ট এগিয়ে আছেন।
সিরিজে ছয় উইকেট সংগ্রহ করে ৬২৯ পয়েন্ট নিয়ে ১৫ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ১৩ নম্বরে অবস্থান করছেন তিনি। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এছাড়া তিন ধাপ এগিয়েছেন ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বর্তমান পয়েন্ট ৪৯৬, যা তার ক্যারিয়ার সেরা।
৭২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।




