বোনের পোষা কবুতর খেয়েছে কুকুর, ভয়ে ভাইয়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

বোনের পোষা কবুতরের বাচ্চা খেয়ে ফেলেছে কুকুর। এই ভয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মামুন (১১)। শুক্রবার (১ অক্টোবর) দুপুর ১২টায় নীলফামারীর জলঢাকা উপজেলার দিয়াবাড়ী বাজার-সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত আবদুল্লাহ আল মামুন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা মহেশপুর এলাকার সুজ্জাত আলীর ছোট ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ADVERTISEMENT

মামুনের বাবা সুজ্জাত আলী ব্রাকের ক্ষুদ্রঋণ শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করেন জলঢাকার দিয়াবাড়ী এলাকায়। সেই সূত্রে সেখানে বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকে মামুন।

স্থানীয়রা জানায়, মানুনের জন্মের ১ বছর পর মা মারা গেছেন। তখন থেকে দুই ভাই এক বোনসহ বাবার কাছেই থাকে তারা। বড় ভাই সাকিব ও বড় বোন কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলেন। আজ বাসায় মামুন ও তার বাবা ছিলেন।

জলঢাকা থানার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রহিম ঢাকা পোস্টকে জানান, কবুতরের বাচ্চা কুকুর খেয়ে ফেলেছে এই ভয়েই আত্মহত্যার করেছে বলে জেনেছি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This:
You might also like