বেঞ্জিন বেঞ্জয়েট-এর কবিতা “বিনোদিনী”

বিনোদিনী
বেঞ্জিন বেঞ্জয়েট

তুমি আর কতটুকু চেনো
যতটুকু আমি চেনি
বিনোদিনী —-
সাগর জলে যতটা ঢেউ
গুনিতে পারে কি কেউ
আকাশের দামে যতটা
নীলিমা কিনি
বিনোদিনী।

চেনা অচেনার এ ধরণী
যতটা মায়ায় টানে
কার সন্ধানে?
ততটাই দূরে ঠেলে সে
বিরহী মেঘের আকাশে
ভাসে কলঙ্কিনী
বিনোদিনী।

Share This:
You might also like