বুধবার ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক:

বুধবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির দায়-দেনা নির্ধারণের জন্য এ কমিটি গঠন করা হবে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামীকাল বুধবার (১৩ অক্টোবর)  দায়-দেনা নির্ধারণের জন্য এ পরিচালনা পর্ষদ নির্ধারণ করে দেবে হাইকোর্ট।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় ইভ্যালির এক গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

পরিচালনা পর্ষদে একজন সাবেক বিচারপতি, একজন সচিব, একজন চাটার্ড অ্যাকাউন্টেড ও একজন আইনজীবী থাকবেন।

গত ১১ অক্টোবর ইভ্যালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। যদিও সেদিন ২০১৯ সাল পর্যন্ত অডিট রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হয়। প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।

প্রসঙ্গত, ইভ্যালির অবসায়ন ও অবসায়নের আগে ইভ্যালির ব্যবসা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একটি পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা চেয়ে করা এক রিট করা হয়। ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন রিটটি দায়ের করেন। তার অভিযোগ , ইভ্যালিতে পণ্য অর্ডার করার পাঁচ মাস পরও তা পাননি। এনিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ই-ক্যাব, ভোক্তা অধিকারে বারবার অভিযোগ করেন। কিন্তু তাতে কোনো প্রতিকার হয়নি। এজন্য ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে রিটটি করেন তিনি।

Share This:
You might also like